• হোম > অর্থনীতি | বিদ্যুৎ ও জ্বালানি > রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৮:০৪
  • ৯

---

ইবি রিপোর্ট

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ রাখা হবে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে এ কার্যক্রম শুরু হয়ে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবেই ইউনিটটি বন্ধ রাখার পরিকল্পনা আগে থেকে করা হয়েছে।

রক্ষণাবেক্ষণের নির্ধারিত সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে। এ কার্যক্রমের বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আদানি পাওয়ার আরও জানিয়েছে, একটি ইউনিট বন্ধ থাকলেও গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24213 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 12:29:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh