• হোম > অর্থনীতি | পুঁজিবাজার > অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৫৬
  • ২৩

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দীর্ঘমেয়াদি ঋণমানের ক্ষেত্রে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমানের ক্ষেত্রে ‘এসটি-১’ অর্জন করেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) এ রেটিং নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। এ সময়ে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা। আগের হিসাব বছরে এ আয় ছিল ১০ টাকা ৬ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩৫ পয়সায়।

এর আগের ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ওই বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১০ টাকা ৬ পয়সা, যা তার আগের হিসাব বছরে ছিল ৯ টাকা ১৭ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৬২ টাকা ৩৫ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৯ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে তা ছিল ৭ টাকা ৭৮ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়ায় ৫৩ টাকা ২৯ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছরে শেয়ারপ্রতি আয় হয় ৭ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৩ পয়সা। ২০২৩ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৫০ টাকা ১২ পয়সায়।

অন্যদিকে, ২০২১-২২ হিসাব বছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নগদ লভ্যাংশের হার ছিল ৪৫ শতাংশ। ওই সময়ে কোম্পানিটির ইপিএস হয় ৬ টাকা ৩ পয়সা, যেখানে আগের হিসাব বছরে তা ছিল ১০ টাকা ১৯ পয়সা। ২০২২ সালের ৩০ জুন শেষে এনএভিপিএস দাঁড়ায় ৪৬ টাকা ৮৪ পয়সায়।

১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১ হাজার ৪৬ কোটি ৬৮ লাখ টাকা। মোট শেয়ার রয়েছে ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি।

শেয়ার মালিকানার হিসাবে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে কোম্পানিটির ৩৭ দশমিক ৩৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২২ দশমিক ৬৭ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে আছে ২৭ দশমিক ৩৩ শতাংশ। বাকি ১২ দশমিক ৬২ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24209 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 12:19:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh