• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৫৮
  • ৭

---

ইবি রিপোর্ট

বাংলাদেশকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। তাঁর এমন বক্তব্য ঘিরে বাংলাদেশকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন অর্জুন সিং।

এ সময় তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”

বাংলাদেশের বিষয়ে আরও কঠোর অবস্থানের কথা জানিয়ে পশ্চিমবঙ্গের এই মন্ত্রী বলেন, “প্রতিশোধ নেব, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।”

তাঁর বক্তব্যে বাংলাদেশকে দখলে নেওয়ার সময়সীমা হিসেবে আগামী ১৬ ডিসেম্বরের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগকে সামনে এনে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তাঁর পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা এসেছে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ওই বছরের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

দুই বছরের বেশি সময় পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই তারিখে বাংলাদেশকে দখলে নেওয়ার বিষয়ে অর্জুন সিংয়ের হুমকির বিষয়টিও সামনে এসেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24175 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 10:23:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh