• হোম > রাজনীতি > গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছেঃ কাদের

গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই কৃত্রিম বাধা তৈরি করছেঃ কাদের

  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৫১
  • ১০৪৮

এন্ট্রারপ্রেনার বাংলাদেশ রিপোর্টঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপিই হচ্ছে আসল বাঁধা। গণতন্ত্রের পথে  বিএনপিই তৈরি করছে কৃত্রিম বাধা । বিএনপি একদিকে নির্বাচন বিমুখ রাজনীতি, অপরদিকে অব্যাহতভাবে বিএনপি অপপ্রচার ও ষড়যন্ত্র করতে থাকায় দেশের গণতন্ত্র বারবার হোঁচট খাচ্ছে।

ওবায়দুল কাদের শনিবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন মুক্তিযুদ্ধের মিমাংসিত বিষয় প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই। বিএনপি বলছে, সরকার নাকি মুক্তিযুদ্ধের ইতিহাস ইচ্ছে মতো  রচনা করছে। কিন্তু প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে তাদের নেতৃত্বে স্বাধীনতার চেতনা বিরোধী অপশক্তি যেভাবে ইতিহাস বিকৃতি ঘটিয়েছে, তার বিপরীতে নতুন প্রজন্ম এখন সত্যিকারের ইতিহাস জানতে পারছে। কাদের বলেন, আর নতুন প্রজন্ম সত্যি ইতিহাস জানতে পারছে বলেই শুরু হয়েছে বিএনপির গাত্রদাহ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন কারা মুক্তিযুদ্ধের মহানায়ককে সপরিবারে হত্যার বেনিফিশিয়ারী, কারা এদেশে খুনিদের বিচার চাওয়ার অধিকার হরণ করেছিল- এ আসল সত্য নতুন প্রজন্ম জানতে পারছে বলেই বিএনপির এই গাত্রদাহ।

বিএনপিই এদেশে স্বাধীনতার ইতিহাস বিকৃতির জনক বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মুখোশের আড়ালে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সারাদেশে চতুর্থ ধাপের ৫৫টি পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হবে বলে আশা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কার জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক মূলবোধের প্রতি শ্রদ্ধাশীল। আগের তিন ধাপের নির্বাচনের ধারাবাহিকতায় এ নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2412 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 05:03:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh