• হোম > জলবায়ু ও পরিবেশ | দেশজুড়ে | পঞ্চগড় > তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, মৌসুমের সর্বনিম্ন রেকর্ড

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, মৌসুমের সর্বনিম্ন রেকর্ড

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫১
  • ১৭

---

ইবি রিপোর্ট

উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সেখানে চলতি মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সময়ে এটিই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এরপর ২৪ ঘণ্টার ব্যবধানে বুধবার সকাল ৬টায় তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৯টায় তা আরও কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে পৌঁছায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।

স্থানীয় হোটেলশ্রমিক লুৎফর রহমান জানান, মঙ্গলবারের তুলনায় বুধবার সকালে কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিল। তবে শীতের অনুভূতি ও ঠান্ডা বাতাস ছিল বেশি। সকালে কাজে বের হওয়া মানুষকে কনকনে ঠান্ডার মধ্যে পড়তে হচ্ছে বলেও জানান তিনি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা ক্রমাগত কমছে। বুধবার সকাল ৯টায় সেখানে দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে তেঁতুলিয়ায় শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24094 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 12:19:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh