• হোম > আইন আদালত > দ্বিতীয় দিনের যুক্তিতর্কে আজ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের মামলা

দ্বিতীয় দিনের যুক্তিতর্কে আজ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের মামলা

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪
  • ১৬

---

ইবি রিপোর্ট

শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তি তুলে ধরবেন। যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। কারাগার থেকে ভার্চুয়ালি মামলার কার্যক্রমে যুক্ত থাকবেন আসামি জিয়াউল আহসান।

এর আগে মঙ্গলবার মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। সেদিন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ শাসনামলে বিরোধীমত দমনে গুম ও হত্যার মাধ্যমে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলেন জিয়াউল আহসান।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি সরকারের প্রশ্রয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন জিয়াউল।

মামলাটিতে গত ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছর বিরোধী দলের নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষদের গুম করা হয়। এরপর গাজীপুর, বরগুনা ও সুন্দরবনে জলদস্যু দমনের নামে কথিত অভিযান পরিচালনার নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়াউল আহসান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24090 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 12:41:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh