![]()
ইবি রিপোর্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ সভা শুরু হয়। বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চারটি নতুন এবং ১০টি সংশোধিত প্রকল্প রয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকের আলোচ্যসূচিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতের একাধিক প্রকল্প স্থান পেয়েছে। শুরুতেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দুটি প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প এবং খুলনার পাইকগাছায় কৃষি কলেজ স্থাপন প্রকল্পের সংশোধনী প্রস্তাব।
স্বাস্থ্যসেবা বিভাগের চারটি উদ্যোগও এবারের একনেক বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন। পাশাপাশি চারটি জেলায় ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের প্রকল্পও অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
বৈঠকে প্রকল্পগুলোর প্রস্তাব ও সংশোধনী নিয়ে আলোচনা শেষে সেগুলোর অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।