• হোম > এন্টারপ্রেনার > ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর করোনায় আক্রান্ত, দোয়া চেয়েছেন

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর করোনায় আক্রান্ত, দোয়া চেয়েছেন

  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১৭:২৩
  • ১১২৯

এন্ট্রারপ্রেনার বাংলাদেশ রিপোর্টঃম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর প্রবাসে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমীরাতের দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ম্যাক্সের চেয়ারম্যান আলমগীরের পরিবারের অপর কয়েকজন সদস্যও ইতোপূর্বে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হন। পরিবারের আক্রান্ত সদস্যদের মধ্যে রয়েছেন মিসেস আলমগীর, তাঁর ছেলে, মেয়ে এবং মেয়ের স্বামী। তাঁদের অধিকাংশই বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের অবস্থাও বর্তমানে স্থিতিশীল।

পরিবারের পক্ষ থেকে দ্রুত তাঁর রোগ মুক্তির জন্যে সকলের দোয়া চাওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2406 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 01:17:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh