![]()
ইবি রিপোর্ট
আসন্ন সমাবর্তনকে সামনে রেখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিনিধিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সাম্প্রতিক অগ্রগতি এবং দশম সমাবর্তন আয়োজন নিয়ে আলোচনা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রমের পাশাপাশি সাম্প্রতিক অগ্রগতির বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার ওপর জোর দেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আইইউবিএটির আসন্ন দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি তাদের আমন্ত্রণ গ্রহণ করেন।
সাক্ষাতে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।