• হোম > অর্থনীতি > এবিএস ক্যাবলস্ লিঃ এর সাথে ই-ভ্যালীর চুক্তি স্বাক্ষর

এবিএস ক্যাবলস্ লিঃ এর সাথে ই-ভ্যালীর চুক্তি স্বাক্ষর

  • বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:৩২
  • ১২৬৫

এবিএস ক্যাবলস্ লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব কাউসার জামান বাপ্পী এবং ই-ভ্যালী’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ রাসেল উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

১৭ই জানুয়ারী, ২০২১ তারিখে ই-ভ্যালী’র প্রধান কার্যলয়ে এবিএস ক্যাবলস্ লিঃ এর সাথে ই-ভ্যালী ডট কম লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবিএস ক্যাবলস্ লিঃ এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব কাউসার জামান বাপ্পী এবং ই-ভ্যালী’র পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রাসেল উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এবিএস ক্যাবলস্ লিঃ দেশের একটি স্বনামধন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল প্রস্তুতকারক প্রতিষ্ঠান যা চতুর্থ প্রজন্মের জার্মান প্রযুক্তি মেশিনারীজ দ্বারা পরিচালিত।

উক্ত চুক্তির উদ্দেশ্য হচ্ছে ই-ভ্যালী’র সম্মানিত গ্রাহকগন তাদের প্রয়োজন অনুযায়ী গ্রহনযোগ্য ও উৎকৃষ্ট গুনগত মান সম্পন্ন এবিএস ব্রান্ডের অপটিক্যাল ফাইবার ক্যাবল ই-ভ্যালীর কাছ থেকে ক্রয় করতে পারবেন।

এবিএস ক্যাবলস্ লিঃ এর মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) দেওয়ান মোঃ আব্দুল মতিন, সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনণ) জনাব মোহাম্মদ তাইফুর মাহমুদ ও ব্রান্ড কলসালটেন্ট, মোহাম্মদ ইমরান এবং ই-ভ্যালী ডট কম লিমিটেড এর কমার্শিয়াল বিভাগের প্রধান জনাব মোঃ সাজ্জাদ আলম ও সিনিয়র মূখ্য হিসাব ব্যবস্থাপক জনাব মীর তৌহিদুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2383 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 06:19:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh