• হোম > অর্থনীতি > এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১৮:১৪
  • ১১

---

ইবি রিপোর্ট 

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ২০৩১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করেছে সরকার।

এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি এসএমই খাতের বিকাশে ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানানো হয়েছে।

সরকারের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23648 ,   Print Date & Time: Sunday, 22 November 2026, 12:39:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh