![]()
ইবি রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হবে।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এজিএম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার আনন্দপল্লীতে সরাসরি অনুষ্ঠিত হবে। পাশাপাশি শেয়ারহোল্ডাররা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও সভায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ভার্চুয়াল সভায় যুক্ত হওয়ার লিংক কোম্পানির বিজ্ঞপ্তির মাধ্যমে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোম্পানির নির্ধারিত রেকর্ড ডেটে শেয়ারহোল্ডারদের নিবন্ধনে যাদের নাম থাকবে, তারাই বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে পারবেন। তবে এজিএম সংক্রান্ত ঘোষণায় রেকর্ড ডেটের তারিখ উল্লেখ করা হয়নি।