• হোম > জাতীয় | বাংলাদেশ > ১০ বিষয়ে ফেল করেও পাস, নম্বর জালিয়াতিতে গ্রেপ্তার বোর্ডের কর্মচারী

১০ বিষয়ে ফেল করেও পাস, নম্বর জালিয়াতিতে গ্রেপ্তার বোর্ডের কর্মচারী

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১৫:৩৭
  • ১৩

---

ইবি রিপোর্ট 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের অনিয়মের অভিযোগে বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে তাকে পাস করানোর ঘটনায় দায়ের করা মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও তিনজন আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিআইডি।

গত বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা সিরিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মচারী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)।

গ্রেপ্তারের পর তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা হেফাজতে রাখা হয়। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হয়।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল তৈরির দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে জালিয়াতির ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডি সূত্র জানায়, মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলে গিয়ে টানা দুই দিন অনুসন্ধান চালানো হয়। এ সময় চারটি কম্পিউটারে ফলাফল পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যায়। পাশাপাশি কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেকের প্রাথমিক সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্তে উঠে আসে।

মামলার এজাহারে নাম থাকা স্ক্যানিং অপারেটর মো. রাশেদুল ইসলাম (৩০) ইতোমধ্যে আদালত থেকে জামিন নিয়েছেন। অন্যদিকে, স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী (২৮), কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান (৩২) এবং অভিযুক্ত শিক্ষার্থী হাসিবুল আলী শোভন (১৭) এখনো গ্রেপ্তার হননি। তাদের আটক করতে চেষ্টা চালাচ্ছে সিআইডি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানো হয়। বাংলার প্রথম পত্রে তার প্রাপ্ত ২৩ নম্বর পরিবর্তন করে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪ নম্বরের জায়গায় ৬২ বসানো হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩ নম্বরের পরিবর্তে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ নম্বরের পরিবর্তে ৮২ দেওয়া হয়।

এ ছাড়া গণিতে ৯ নম্বর পরিবর্তন করে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬ এবং পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ নম্বর দেখানো হয়। রসায়ন ও জীববিজ্ঞানে ১ নম্বর করে পরিবর্তন করে উভয় বিষয়ে ৪৬ দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪ নম্বরের পরিবর্তে বসানো হয় ৬৫।

এ ঘটনায় গত ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। মামলায় কম্পিউটার সেলের স্ক্যানিং অপারেটর ইমতিয়াজ আহমেদ চৌধুরী ও মো. রাশেদুল ইসলাম, কম্পিউটার অপারেটর (সলভার) নূর হোসেন রায়হান এবং শিক্ষার্থী হাসিবুল আলী শোভনকে আসামি করা হয়।

এজাহারে তদন্তের মাধ্যমে শনাক্ত হওয়া অন্য ব্যক্তিদের পাশাপাশি অজ্ঞাতনামা সহযোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার নম্বর ২৬/২৩৪। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪৭৭(ক) ধারা এবং পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ৫, ৬, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছিল। পরবর্তী সময়ে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।

This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23407 ,   Print Date & Time: Saturday, 21 November 2026, 09:51:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh