• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন ঠেকাতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১৮
  • ১৩

---

ইবি রিপোর্ট

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের সচেতনতা, দক্ষতা এবং জবাবদিহিতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। সিলেট অঞ্চলের ১২টি শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে শ্রীমঙ্গলে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ১৪ নভেম্বর শ্রীমঙ্গলের একটি রিসোর্টে ব্যাংকটির এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়। এর শিরোনাম ছিল ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেররিজম’।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএএমএলসিও মো. সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহকের আস্থা অর্জন এবং দেশের আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকে পরিপালন সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ডিসিএএমএলসিও) ও এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান মো. লিমন সিকদার। তিনি কর্মশালায় দুটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

সিলেট অঞ্চলের ১২টি শাখার বিএএমএলসিও, শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা এতে অংশ নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23262 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 11:39:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh