• হোম > রাজধানী | রাজনীতি > আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৪০
  • ১৩

---

ইবি রিপোর্ট  

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে ফার্মগেট থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সিগন্যাল অতিক্রম করে মগবাজারে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে সোনারগাঁও সিগন্যাল ও বাংলামোটর সিগন্যাল হয়ে মিছিলটি মগবাজারে পৌঁছায়। এতে ঢাকা-১২ আসনের আওতাধীন বিভিন্ন থানার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শুরুর আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হাসান মাসুম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম নীরব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী এবং যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল।

সমাবেশে শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সালামাত খান সজীব ও কাইউম চিশতী উপস্থিত ছিলেন। এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আহমেদ, মো. সোলায়মান ও সাখাওয়াত হোসেন সৈকত অংশ নেন।

উপস্থিত নেতাদের মধ্যে আরও ছিলেন তেজগাঁও থানা ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদ রহমান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সদস্যসচিব মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহসভাপতি আবদুল বাসেদ।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জুয়েল খান, দপ্তর সম্পাদক সাইফুর রহমান সোহেল, তেজগাঁও থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন।

সমাবেশ ও মিছিলে আরও অংশ নেন তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন এবং শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ছড়ানো এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23252 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 11:09:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh