• হোম > দেশজুড়ে | সিলেট > সিলেটের চালিবন্দরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল তিনটি বাস

সিলেটের চালিবন্দরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল তিনটি বাস

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৫:০৬
  • ১৫

---

ইবি রিপোর্ট  

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একসঙ্গে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তিনটি বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির।

তিনি জানান, এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23205 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 09:39:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh