• হোম > আন্তর্জাতিক | জাতীয় > ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরির অভিযোগ ট্রাম্পের

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৪:২৪
  • ৮

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

ইরানের বিরুদ্ধে রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। একই আলোচনায় ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এবং চলমান সংঘাত নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার সময় একটি সমঝোতা স্মারক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেটি আলোচনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি। ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে ওয়াশিংটন ইরানের কর্মকর্তাদের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছে বলেও জানান।

ইরানের কর্মকর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প বলেন, ‘ওই সময় তাদের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি, তাদের বিশ্বাস করা যায় না।’

এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্তের পক্ষেও নিজের অবস্থান তুলে ধরেছেন ট্রাম্প। তাঁর দাবি, দীর্ঘ মেয়াদে এসব সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে মূল্যায়িত হবে। ইরানের সঙ্গে সংঘাত নিয়ে নেওয়া পদক্ষেপের পক্ষে তিনি এভাবেই যুক্তি দেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেন, ইরানের সঙ্গে সংঘাত যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলেছে। তবে রাজনৈতিক হিসাব-নিকাশের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেন না বলে দাবি করেন তিনি।

সূত্র: আল-জাজিরা


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23188 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 08:51:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh