![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর প্ল্যানিং, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার উইং থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ‘বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’-এর বিধান অনুসারে শফিকুল ইসলামের পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতির পর তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া একই আদেশে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।