• হোম > জাতীয় | দেশজুড়ে > সাভারে পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-আরিচা মহাসড়ক

সাভারে পোশাক শ্রমিকদের আন্দোলনে উত্তাল ঢাকা-আরিচা মহাসড়ক

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৫:১৩
  • ২০

---

ইবি রিপোর্ট

বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে মহাসড়ক অবরোধ করেছেন সাভারের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার দুপুরে তাদের অবস্থানের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উল্লাইল এলাকায় এ ঘটনা ঘটে। কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

বেলা ২টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে চেষ্টা চালাতে হয়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। তাদের সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। তবে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23084 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 11:49:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh