• হোম > রাজনীতি > জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৪৫
  • ৩৫

---

ইবি রিপোর্ট 

জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। আমন্ত্রণপত্রটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনের খবর যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন করে প্রতিবেদক ও একজন ফটোসাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

তবে সংবাদ সম্মেলনে কোন বিষয়ে বক্তব্য দেওয়া হবে, সে সম্পর্কে আমন্ত্রণপত্রে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে দলটির কেন্দ্রীয় নেতারা কী বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন, তা সংবাদ সম্মেলনেই জানা যাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23064 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 12:31:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh