• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

পোশাকশ্রমিকদের মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩১
  • ৩১

---

ইবি রিপোর্ট

পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মুদ্রাস্ফীতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ প্রস্তাব তুলে ধরা হয়।

সিপিডির গবেষণায় শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার খরচ ও মূল্যস্ফীতির চাপকে মজুরি নির্ধারণের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে সর্বোচ্চ ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে রাখা যেতে পারে।

প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান।

এ ছাড়া সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের মিডিয়া ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23048 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 01:37:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh