• হোম > জাতীয় | দেশজুড়ে | ধর্ম | প্রধানমন্ত্রী > বড়দিনে খ্রিস্টানদের অনুদান বাড়িয়ে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টানদের অনুদান বাড়িয়ে ৩ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫
  • ৩১

---

ইবি রিপোর্ট

বড়দিন উদ্‌যাপনকে সামনে রেখে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অনুদানের পরিমাণ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে ৩ কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছেন তিনি। গত বছরের তুলনায় এবার অনুদানের পরিমাণ বেড়েছে ১ কোটি টাকা।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ চেক হস্তান্তর করেন।

গত বছর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার সেই অর্থের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। এ ছাড়া সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যরা অনুষ্ঠানে অংশ নেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23030 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:54:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh