• হোম > জাতীয় | দেশজুড়ে > এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে সিইসি

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর অবস্থানে সিইসি

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮
  • ২৩

---

ইবি রিপোর্ট

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে নাগরিকদের ভোগান্তি ও দুর্নীতির অভিযোগের অবসান চায় নির্বাচন কমিশন। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি সেবায় দুর্নীতি বন্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় সিইসি বলেন, ‘পত্রপত্রিকায় এনআইডি সেবায় হয়রানির খবর দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর পরামর্শ চান তিনি। নাগরিকরা যাতে নির্বিঘ্নে সেবা পান সেটি নিশ্চিত করতে হবে।’

এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সেবাপ্রার্থীরা যেন যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে পারেন এবং আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘যেকোনো চিঠি পাওয়ার পর তা বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। সঠিকভাবে আবেদন করার বিষয়ে জনসচেতনতাও প্রয়োজন।’

তিনি নাগরিকদের নির্বিঘ্নে এনআইডি সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে সেবার ক্ষেত্রে হয়রানি ও দুর্নীতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এনআইডি সেবা কার্যক্রমের বর্তমান অবস্থা ও উত্তরণের উপায় নিয়ে আয়োজিত কর্মশালায় এসব বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। সেবার মান উন্নয়ন এবং নাগরিকদের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/23018 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:44:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh