• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > সম্মিলিত ইসলামী ব্যাংকের সিএইচআরও হলেন মনজুরুল আলম

সম্মিলিত ইসলামী ব্যাংকের সিএইচআরও হলেন মনজুরুল আলম

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৯
  • ১৬

---

 ইবি রিপোর্ট 

 রাষ্ট্র মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) হিসেবে দায়িত্ব নিয়েছেন মনজুরুল আলম। ব্যাংকিংসহ বিভিন্ন খাতে মানবসম্পদ ব্যবস্থাপনা, সাংগঠনিক উন্নয়ন ও নেতৃত্বে ২৬ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তার।এর আগে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে টানা ১৩ বছর প্রধান মানবসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মনজুরুল আলম। এ ছাড়া সিটি ব্যাংক পিএলসি, ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এবং ফোর্টিস হসপিটালস বাংলাদেশে মানবসম্পদ বিভাগের নেতৃত্ব দিয়েছেন তিনি।

মানবসম্পদ কৌশল তৈরি, জনবল পরিকল্পনা এবং কর্মদক্ষতা মূল্যায়ন ও ব্যবস্থাপনায় তার বিশেষ দক্ষতা রয়েছে। পাশাপাশি বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নির্ধারণ, নেতৃত্বের বিকাশ এবং মানবসম্পদ ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরেও অভিজ্ঞতা রয়েছে তার।

শিক্ষাজীবনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন মনজুরুল আলম। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টার থেকে অর্জন করেছেন স্নাতকোত্তর ডিপ্লোমা। বর্তমানে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন তিনি।

২০১২ সাল থেকে যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআইপিডি) চার্টার্ড ফেলো হিসেবে স্বীকৃত মনজুরুল আলম। একই সঙ্গে তিনি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সার্টিফায়েড প্রশিক্ষক।

বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন তিনি। ব্যবসায়িক দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ ও পাঠদানের পাশাপাশি মানবসম্পদ পরামর্শক হিসেবেও কাজ করেছেন মনজুরুল আলম।

পেশাগত দায়িত্বের বাইরে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। তার সদস্যপদ থাকা সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউটস এবং বাংলাদেশ ট্রেইনার্স অ্যালায়েন্স।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22912 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 08:00:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh