![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ। তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জারি করা আদেশে তাঁদের রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করার কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাঁদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের যেকোনো দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করবে।