• হোম > জাতীয় | বাংলাদেশ > আইন মন্ত্রণালয়কে ২৭টি নতুন টয়োটা হায়েস মাইক্রোবাস দিল প্রগতি

আইন মন্ত্রণালয়কে ২৭টি নতুন টয়োটা হায়েস মাইক্রোবাস দিল প্রগতি

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৫:০৮
  • ২৮

---

ইবি রিপোর্ট

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য নতুন ২৭টি টয়োটা হায়েস মাইক্রোবাস আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে গাড়িগুলোর চাবি তুলে দেন বিএসইসির চেয়ারম্যান আব্দুল খালেক।

অনুষ্ঠানে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আমদানি করা টয়োটা হায়েস মাইক্রোবাসগুলো মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22629 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 03:10:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh