• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > সিরাম ও ভিটামিনের মিশেলে লিলির নতুন সাবান বাজারে

সিরাম ও ভিটামিনের মিশেলে লিলির নতুন সাবান বাজারে

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:২২
  • ৩৯

---

ইবি রিপোর্ট 

সিরামের গুণাগুণের সঙ্গে ভিটামিন ও শিয়া বাটার যুক্ত করে নতুন সাবান এনেছে লিলি। রিমার্ক এইচবির ব্র্যান্ডটির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ—তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে সাবানটি।

রোববার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত অনুষ্ঠানে পণ্যটির উদ্বোধন করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, মডেল ও চিত্রনায়িকা সাবিলা নূর। আনুষ্ঠানিকভাবে বাজারজাতকরণের ঘোষণা দেন লিলির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) আবির আদনান।

অনুষ্ঠানে সাবিলা নূর বলেন, লিলি সিরাম গ্লো সোপে সিরামের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়া বাটার ব্যবহার করা হয়েছে। এসব উপাদানের সমন্বয় পণ্যটিকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। অল্প সময়ের মধ্যে সাবানটি ক্রেতাদের পছন্দের শীর্ষে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লিলির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আবির আদনান বলেন, ভোক্তারা এখন শুধু ত্বক পরিষ্কারের পণ্য খোঁজেন না। ত্বকের যত্নে ব্যবহৃত উপাদান ও সেগুলোর উপকারিতা সম্পর্কেও জানতে চান। এই বিবেচনা থেকেই নতুন ফর্মুলেশনে লিলি সিরাম গ্লো সোপ বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গুণগত মান ও কার্যকর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে লিলিকে সেরা সাবান ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে লিলির বাজার সম্ভাবনা নিয়ে কথা বলেন মডার্ন ট্রেডের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন। তিনি বলেন, খুচরা বিক্রয়ব্যবস্থায় লিলি নিজেদের অবস্থান শক্ত করছে। বিভিন্ন সুপারশপ ও খুচরা বিক্রয়কেন্দ্রে রিমার্কের পণ্য ক্রেতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে। নতুন এই সাবান ক্রেতাদের আস্থা আরও বাড়াবে বলে তিনি মনে করেন।

রিমার্কের বিক্রয় পরিচালনা পরিচালক কামাল হোসেন বলেন, গুণগত মান ও নিজস্ব বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতিষ্ঠানটির পণ্যগুলো সক্ষমতার পরিচয় দিচ্ছে। লিলি সিরাম গ্লো সোপও নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে ভোক্তাদের মন জয় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নতুন সাবানটির উপাদান ও সম্ভাব্য উপকারিতা তুলে ধরা হয়। জানানো হয়, ভিটামিন সি সিরাম ত্বক উজ্জ্বল দেখাতে এবং কালো দাগের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশের ক্ষতিকর উপাদান থেকে ত্বক সুরক্ষায় সহায়তা করে। অন্যদিকে শিয়া বাটার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনায় রিমার্ক ইতোমধ্যে বিভিন্ন সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশন পেয়েছে। পাশাপাশি তাদের কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে।

আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে প্রতিষ্ঠানটি। রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় মানদণ্ড মেনেই কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22576 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 12:19:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh