• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > দেশের বাজারে আবার কমল সোনার দাম, ভরিতে ছাড় ২,২১৬ টাকা

দেশের বাজারে আবার কমল সোনার দাম, ভরিতে ছাড় ২,২১৬ টাকা

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৪:১৪
  • ১৮

---

ইবি রিপোর্ট

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমেছে। এ নিয়ে টানা পাঁচ দফায় সোনার দাম কমল মোট ১২ হাজার ৭২ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত মূল্য কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। আগের দিন এই দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার দাম কমলেও রুপার মূল্যতালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম আগের মতোই ৩ হাজার ৫০০ টাকা রয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৯১৬ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারিত রয়েছে ২ হাজার ২১৬ টাকা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22344 ,   Print Date & Time: Saturday, 14 November 2026, 03:51:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh