![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এবার খান ইউনিসের নাসের হাসপাতাল কমপ্লেক্সে চালানো হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
গতকাল রাতে এ হামলা চালানো হয়। এর দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। তাদের দাবি, হাসপাতাল কমপ্লেক্সে হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ আবু ঈসমাইল অবস্থান করছিলেন। তাঁকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নাসের হাসপাতাল কমপ্লেক্সে মোহাম্মদ আবু ঈসমাইলের পাশাপাশি তাঁর কয়েকজন সহযোগীও লুকিয়ে ছিলেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়, খান ইউনিস ব্রিগেডের কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন আবু ঈসমাইল। পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী ও সাধারণ মানুষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা এবং তা বাস্তবায়নের কাজও করতেন তিনি।