• হোম > জাতীয় | দেশজুড়ে > ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা দেশের ১০ অঞ্চলে

ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা দেশের ১০ অঞ্চলে

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৮:৪৩
  • ১৯

---

ইবি রিপোর্ট

রাতের মধ্যে দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস দিয়েছে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

এ পরিস্থিতিতে ওই ১০ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22060 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:19:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh