• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ২ টাকা ১৬ পয়সা থেকে নেমে ১ টাকা ৭৬ পয়সায় ঠেকল ইস্টার্ন হাউজিংয়ের আয়

২ টাকা ১৬ পয়সা থেকে নেমে ১ টাকা ৭৬ পয়সায় ঠেকল ইস্টার্ন হাউজিংয়ের আয়

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:৪০
  • ৩৩

---

ইবি রিপোর্ট

প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় কমেছে আবাসন খাতের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ২ টাকা ১৬ পয়সা।

মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। অনুমোদনের পর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়া এই প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত হয়।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশফ্লো ঋণাত্মক ২ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ঋণাত্মক ৫৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৯৫ টাকা ৯১ পয়সা। আগের হিসাববছরের ৩০ জুন শেষে তা ছিল ৯৪ টাকা ১৫ পয়সা


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22028 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:21:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh