• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ১৮ পয়সা থেকে বেড়ে ২৫ পয়সায় ঠেকল এটলাসের শেয়ারপ্রতি লোকসান

১৮ পয়সা থেকে বেড়ে ২৫ পয়সায় ঠেকল এটলাসের শেয়ারপ্রতি লোকসান

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:২০
  • ১৯

---

ইবি রিপোর্ট

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে লোকসান বেড়েছে এটলাস বাংলাদেশ লিমিটেডের। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১৮ পয়সা।

মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকে প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। অনুমোদনের পর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়া এই অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশফ্লো ঋণাত্মক ৬২ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ঋণাত্মক ৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২০ টাকা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22016 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 03:11:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh