• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশের সিদ্ধান্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের

০.২৫ শতাংশ নগদ লভ্যাংশের সিদ্ধান্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:১৫
  • ১৭

---

ইবি রিপোর্ট

শেয়ারহোল্ডারদের জন্য ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য এই লভ্যাংশ দেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। আগের বছর তা ছিল ২৭ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩৫ পয়সা।

আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফরমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এর রেকর্ড ডেট ৩০ নভেম্বর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22012 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:59:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh