• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > এক বছরে শেয়ারপ্রতি আয় দ্বিগুণের বেশি আমান কটনের

এক বছরে শেয়ারপ্রতি আয় দ্বিগুণের বেশি আমান কটনের

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:১২
  • ১৭

---

ইবি রিপোর্ট

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে আয় বাড়িয়েছে আমান কটন ফাইবার্স লিমিটেড। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৩ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১১ পয়সা।

মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালনা পর্ষদের বৈঠকে প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। অনুমোদনের পরই ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেষ হওয়া এই অনিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

আলোচ্য সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশফ্লো ঋণাত্মক ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে এটি ছিল ঋণাত্মক ১ টাকা ৬ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৫৭ পয়সা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22010 ,   Print Date & Time: Thursday, 12 November 2026, 02:48:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh