![]()
ইবি রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ নভেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রধান সূচকের সঙ্গে বেড়েছে ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচকও। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৩ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৫৭ দশমিক ৪১ পয়েন্ট।
দিনশেষে ডিএসইতে মোট ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ২১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১টি শেয়ার ও ইউনিট। মোট লেনদেনের সংখ্যা ২ লাখ ২ হাজার ৪৭৮টি।
লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৪টির এবং কমেছে ৬৮টির।