• হোম > জাতীয় | দেশজুড়ে > ‘জয় বাংলা’ বলে টায়ারে আগুন ধরিয়ে উধাও দুর্বৃত্তরা

‘জয় বাংলা’ বলে টায়ারে আগুন ধরিয়ে উধাও দুর্বৃত্তরা

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৬:২৯
  • ১৭

---

ইবি রিপোর্ট

বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পিকআপের চালকের অভিযোগ, দুর্বৃত্তরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান। এর আগে সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে কলাবোঝাই পিকআপটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। এরপর তাঁরা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দ্রুত সরে যান। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

পিকআপের চালক জানান, মোটরসাইকেলে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক এসে পিকআপের কাছে নামেন। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে টায়ারে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

ওসি সামসুল আরেফিন জানান, মানিকতলায় কলাবোঝাই পিকআপের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21855 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:11:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh