![]()
ইবি রিপোর্ট
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। কাছাকাছি একটি চিরকুটও পাওয়া গেছে। তাতে লেখা ছিল, ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। পরে ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, ধানমন্ডি ৩২ নম্বরে দুজন ব্যক্তি এসে ককটেল দুটি রেখে সরে যান। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বিস্ফোরণ ঘটাতে পারেননি। একইভাবে সিটি কলেজের পাশে কে বা কারা দুটি ককটেল রেখে চলে যান।
চিরকুটের বিষয়ে ওসি বলেন, উদ্ধার হওয়া ককটেলের কাছাকাছি স্থানে সেটি পাওয়া যায়। এর সঙ্গে ককটেলের কোনো সম্পর্ক আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।
ধানমন্ডি থানা-পুলিশ সূত্রে জানা যায়, শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে ককটেল দুটি দেখে কয়েকজন ব্যক্তি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানটি ঘিরে রাখে। এরপর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে ককটেল দুটি উদ্ধার ও নিষ্ক্রিয় করে।