• হোম > জাতীয় | দেশজুড়ে > হাসিনার বক্তব্য এআই নাকি বাস্তব, জানি না: প্রতিমন্ত্রী নুর

হাসিনার বক্তব্য এআই নাকি বাস্তব, জানি না: প্রতিমন্ত্রী নুর

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:৫৩
  • ১৭

---

ইবি রিপোর্ট

পলাতক শেখ হাসিনা বেঁচে আছেন, না মারা গেছেন, তা জানেন না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তাঁর ভাষ্য, হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন। সেটি এআই নাকি বাস্তব, তা-ও তাঁরা জানেন না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে, এমন কথাকে প্রতিমন্ত্রী হাস্যকর ও বিভ্রান্তিকর বলেন। তাঁর অভিযোগ, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করলে এবং রাজপথে সক্রিয় হয়ে আওয়াজ তুললে তাদের এই আস্ফালন থেমে যাবে বলে তিনি মনে করেন।

এ সময় প্রতিমন্ত্রী জানান, যারা বাসে আগুন দিচ্ছে ও ভাঙচুর করছে, তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ ২০ হাজার টাকা করে দেবে।

অহেতুক সরকারের বিরোধিতা না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর কথায়, সংসদে যেমন ইতিবাচক ভূমিকা রাখা হয়, রাজপথেও তেমনটাই প্রত্যাশিত।

তিনি আরও বলেন, শোনা যাচ্ছে, তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। কথাটি সত্য হলে খাল কেটে কুমির আনা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21830 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:20:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh