• হোম > অর্থনীতি | জাতীয় | ব্যাংক > জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:৫০
  • ২২

---

ইবি রিপোর্ট

 

রূপালী ব্যাংক পিএলসি’র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকগণ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21713 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 12:36:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh