• হোম > দক্ষিণ আমেরিকা > কোঝিকোড়ে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হল বিমান, আহত বহু

কোঝিকোড়ে অবতরণের সময় পিছলে গিয়ে দু’টুকরো হল বিমান, আহত বহু

  • শুক্রবার, ৭ আগস্ট ২০২০, ২৩:৩৯
  • ১১২১

দু’টুকরো হল বিমান

অনলাইন ডেস্ক: ভারতের কেরালায় ১৯১ জন আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কেরালার কুচহিকোদ বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় উড়োজাহাজের পাইলট সহ নিহত হয়েছেন ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । বাড়তে পারে হতাহতের সংখ্যা। আহত হয়েছেন অন্তত ৫০ জন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি দু’ভাগে ভাগ হয়ে গেছে।

বিমানে ১৯১ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। দুই পাইলটসহ বিমানের ক্রু ছিলেন ৬ জন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে অংশ নেয় জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা।

ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক জানিয়েছেন, অবতরণ করতে গিয়ে একটি উপত্যকায় আছড়ে পড়ে উড়োজাহজটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2163 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 03:50:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh