• হোম > আন্তর্জাতিক | খেলা > চোটের ধাক্কায় এশিয়া কাপের দল বদলাতে হলো ভারতকে

চোটের ধাক্কায় এশিয়া কাপের দল বদলাতে হলো ভারতকে

  • রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৬:০৪
  • ৯

---

ইবি স্পোর্টস ডেস্ক

রাইজিং স্টার্স এশিয়া কাপের আগে ভারত ‘এ’ দলে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোটের কারণে দল থেকে সরে দাঁড়িয়েছেন রজত পাতিদার। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন আয়ুশ বাদোনি। পাশাপাশি দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রিংকু সিংকে।

বিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, চোটের কারণে আপাতত ৫০ ওভারের ক্রিকেটে নির্বাচনের জন্য বিবেচিত হতে চান না পাতিদার। এ কারণে তাকে রাইজিং স্টার্স এশিয়া কাপের দল থেকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে ভারত ‘এ’ দলের সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। এবার সেই দায়িত্ব পালন করবেন রিংকু।

দলটির অধিনায়কত্বে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই নেতৃত্ব দেবেন তিলক ভার্মা।

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে রাইজিং স্টার্স এশিয়া কাপ। টুর্নামেন্টে ভারত ‘এ’ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত ‘এ’।

২০ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে ভারত ‘এ’। এরপর ২২ নভেম্বর পাকিস্তান ‘এ’ এবং ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে দলটি।

রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য ভারত ‘এ’ দল:

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরান সিং (উইকেটকিপার), তিলক ভার্মা (অধিনায়ক), রিংকু সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র (উইকেটকিপার), সূর্যাংশ শেডগে, শাহবাজ আহমেদ, বিপরাজ নিগাম, হার্ষ দুবে, তনুশ কোটিয়ান, হার্ষিত রানা, প্রিন্স যাদব, আরশাদ খান ও আয়ুশ বাদোনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21521 ,   Print Date & Time: Sunday, 8 November 2026, 10:30:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh