• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে | পুঁজিবাজার > শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ট্রাস্ট ইসলামী লাইফ

শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ট্রাস্ট ইসলামী লাইফ

  • রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
  • ১০

---

ইবি রিপোর্ট

শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য এই লভ্যাংশ দেওয়া হবে।

কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২০ পয়সা। আগের বছরও শেয়ারপ্রতি আয় ছিল ২০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ধরা হয়েছে ২৬ নভেম্বর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21511 ,   Print Date & Time: Sunday, 8 November 2026, 10:22:23 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh