• হোম > এক্সক্লুসিভ | রাজনীতি > ‘মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে’

‘মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে’

  • রবিবার, ২ আগস্ট ২০২০, ১৯:৩৬
  • ৮১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হবে। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ জন্য জাতির পিতা সম্পর্কে সবাইকে জানতে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়লে নিজের আদর্শ বাস্তবায়ন করতে পারবেন।’

‘জাতীয় শোক দিবস-২০২০’ উপলক্ষে আজ রোববার সকালে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি এবং অনাথদের মধ্যে ঈদ উপহার, মৌসুমি ফল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মহামারির সময় সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে। মানুষ যাতে উন্নত জীবন পায়, সেটাই আমাদের লক্ষ্য।’ তিনি আরো বলেন, ‘জাতির পিতার আদর্শ বাস্তবায়নে কাজ করছে সরকার। গরিব, এতিম ও অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। করোনার এই সময়ে সহযোগী সংগঠনগুলো ভালো কাজ করছে। এই মাসে আমি আমার সবাইকে হারিয়েছি, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

ভিডিওকলের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় যখন সরকার সফলতা দেখাচ্ছে; তখন একটি মহল এই সফলতার দুর্গে ফাটল ধরানোর অপচেষ্টা করছে।

অনুষ্ঠানে কৃষক লীগের পক্ষ থেকে বেশ কিছু সুবিধাবঞ্চিত মানুষের হাতে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/2130 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 07:08:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh