• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়ে হচ্ছে ১০ হাজার কোটি টাকা

ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়ে হচ্ছে ১০ হাজার কোটি টাকা

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৬:১৫
  • ১৭

---

ইবি রিপোর্ট

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ১০ হাজার কোটি টাকায়।

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত এক করপোরেট তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংকের স্মারকলিপি (মেমোরেন্ডাম) ও গঠনতন্ত্রে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) প্রয়োজনীয় সংশোধন এনে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

তবে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরই মূলধন বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন নিতে হবে। পাশাপাশি ব্যাংকের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের চূড়ান্ত সম্মতিও প্রয়োজন হবে।

বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি টাকা। অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাবটি প্রয়োজনীয় অনুমোদন ও শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে ব্যাংকটির ভবিষ্যৎ মূলধন সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21241 ,   Print Date & Time: Friday, 6 November 2026, 01:22:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh