• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

  • বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১২:৫২
  • ২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর। সংগৃহীত ছবি

 

ইবি রিপোর্ট

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে একটি উদ্বোধনী খামও প্রকাশ করেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ স্মারক ডাক টিকেট উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট এবং একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

স্মারক ডাক টিকেট উন্মোচন অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম অনুষ্ঠানে অংশ নেন।

প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকেও কয়েকজন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করা হয়। ১০ টাকা মূল্যমানের ডাক টিকেটটি ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্মরণে রেখে প্রকাশ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21111 ,   Print Date & Time: Thursday, 5 November 2026, 09:23:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh