![]()
ইবি রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য যুক্ত হলেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরল ইসলাম মনি। এ সময় অন্য হুইপরাও উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন।