• হোম > জাতীয় | বাংলাদেশ | শিক্ষা > এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর

  • সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৫:১০
  • ২১

---

 

ইবি রিপোর্ট

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষা গ্রহণ থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের সব কার্যক্রম ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন এবং ফল প্রকাশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলো ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

তিনি বলেন, সব শিক্ষা বোর্ডকে এক মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করতে হবে। এ কারণে পরীক্ষার সময়সূচি আরও সংক্ষিপ্ত করার সুযোগ নেই।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্যই এ সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হলে একই মাসের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর পরিকল্পনা অনুযায়ী, পুরো কার্যক্রম এক মাসের মধ্যে শেষ করতে হবে। সে কারণে পরীক্ষার সময়সূচি আরও কমিয়ে আনার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20944 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 10:46:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh