• হোম > জাতীয় | বাংলাদেশ > ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, বিজয়ী নম্বরের তালিকা প্রকাশ

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র, বিজয়ী নম্বরের তালিকা প্রকাশ

  • রবিবার, ১ নভেম্বর ২০২৬, ২২:৪৩
  • ২৬

---

 

ইবি রিপোর্ট

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে প্রথম পুরস্কারের ৬ লাখ টাকা জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কারের ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে আরও ৪৪টি সাধারণ নম্বর। সব মিলিয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

ড্রয়ের ফল অনুযায়ী, প্রথম পুরস্কারের ৬ লাখ টাকা জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কারের ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে জিতেছে দুটি নম্বর—০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন বিজয়ী। তাঁদের নম্বরগুলো হলো—

০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০০৪৫৩১৩, ০০৪৮৫০৩, ০০৯১৯২৮, ০০৯৬১২১, ০১৪৬৮৯৩, ০১৬০০৮৬, ০২৩২২৫২, ০২৩৮৫৭০, ০২৪৫৩১১, ০২৭১৬৯৭, ০২৮৪৪২১, ০৩০৩০০৮, ০৩৪৮১৮৭, ০৩৫৯৭৮৭, ০৪৫৮৫০৫, ০৫৪০৮৭১, ০৫৭৮০৮৮, ০৫৮২৯৫৬, ০৫৯৭৩৭৮, ০৬১৩৬০২, ০৬২৪০১৭, ০৬৩৫৬৫০, ০৬৪১১৯২, ০৬৫৮৫০২, ০৬৬০৭২৩, ০৬৯৭১৭৭, ০৭০০৩৬১, ০৭২০৩৩৯, ০৭২৯৪০০, ০৭৩১৬৬৬, ০৭৬৮৭৯৫, ০৭৮৪৪৩৫, ০৮৬৪০৭৮, ০৮৬৬৪৯১, ০৮৮৪৬২৩ ও ০৯০৪৭৯৫।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১০ হাজার টাকা। ঘোষিত বিজয়ী নম্বরের প্রতিটি সিরিজের একই নম্বরের প্রাইজবন্ড পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

একক সাধারণ পদ্ধতিতে এ ড্র পরিচালনা করা হয়। অর্থাৎ, প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে পুরস্কার নির্ধারণ করা হয়।

ড্রয়ের নিয়ম অনুযায়ী, নির্ধারিত তারিখের অন্তত ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ড এ ড্রয়ের আওতায় এসেছে। এ ক্ষেত্রে প্রাইজবন্ড বিক্রির তারিখ গণনায় অন্তর্ভুক্ত করা হলেও ড্রয়ের তারিখ বাদ রাখা হয়েছে।

অন্যদিকে, আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20882 ,   Print Date & Time: Monday, 2 November 2026, 12:57:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh