• হোম > জাতীয় | দেশজুড়ে > শ্রমিক দলের সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

শ্রমিক দলের সহসভাপতিকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

  • রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৯:১২
  • ১২

---

ইবি রিপোর্ট

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিনপুলের মাথা এলাকায় চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি ও পোশাক ব্যবসায়ী জাকির হোসেনকে কুপিয়ে তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় জাকির হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী থানার আওতাধীন তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

জাকির হোসেনের অভিযোগ, রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় এক ব্যবসায়ীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালান। হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। হামলাকারীরা তাঁর কাছে থাকা ব্যবসার বিক্রয়লব্ধ ৫ লাখ টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগ করেন তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়।

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সংগঠনের সদস্য জাকিরের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বণিক সমিতির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীকে সর্বোচ্চ আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20868 ,   Print Date & Time: Sunday, 1 November 2026, 03:19:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh