• হোম > জাতীয় | বাংলাদেশ > সোলার বিদ্যুৎ ব্যবহারে আগামী গ্রীষ্মে লোডশেডিং কমানোর আশা

সোলার বিদ্যুৎ ব্যবহারে আগামী গ্রীষ্মে লোডশেডিং কমানোর আশা

  • রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৫:২০
  • ১৭

---

 

ইবি রিপোর্ট

পরিকল্পিতভাবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে আগামী গ্রীষ্মে দেশে লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, গত আট মাস ধরে সারা দেশে সৌরবিদ্যুৎ চালুর বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার।

রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করা হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এক্সপোর আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন দেশে এবারই প্রথম। এতে প্রধানমন্ত্রী নিজেও উপস্থিত থাকবেন। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড বিদ্যুৎ ব্যবস্থায় গেছেন এবং নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।

সৌরবিদ্যুতের প্রয়োজনীয়তা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সৌরবিদ্যুতের দিকে যেতে হবে।

পরিকল্পিতভাবে সোলার এনার্জি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের চাপ কমানোর পাশাপাশি আগামী গ্রীষ্মে লোডশেডিং কমানো সম্ভব হবে বলে মনে করছেন তিনি।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/20804 ,   Print Date & Time: Sunday, 1 November 2026, 11:55:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh